বৃহস্পতিবার, ০৩:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে সুপারিবাহী ট্রাকে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে বরিশালের উজিরপুরে একটি সুপারিবাহী মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। ভোর রাত পৌনে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে ট্রাক থামায়।

তখন ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির কথা জানতে চাইলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, ‘খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি চার থেকে পাঁচজন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটিয়েছে। ট্রাকের চালক কাওসার হোসেন বাদী হয়ে মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com