বৃহস্পতিবার, ০৮:২০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে বিএনপির মশাল মিছিলে হামলা আহত ৪ আটক-১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির চার নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেইট থেকে বের হওয়া মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে দাবি বিএনপির।

তবে আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার গেইটের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়।

মশাল ফেলে বিএনপির নেতাকর্মীরা ছোটাছুটি করেন। পরে র‌্যাব ও পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যান।

বিএনপির আফরোজা খানম নাসরিন বলেন, হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। এতে আমিসহ চারজন আহত হই। অন্য আহতরা হলেন- ছাত্রদল কর্মী আশিক, আমিন ও রেদওয়ান।

মিছিল থেকে পুলিশ ছাত্রদল কর্মী মিজানকে আটক করেছে বলে জানান তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল বিএম কলেজের ছাত্রলীগ নেতা ইমরান হাওলাদার বলেন, মশাল মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একটি অটোরিকশায় অগ্নিসংযোগের চেষ্টা করেন।

তখন তাদের ধাওয়া দেওয়া হয়। পালাতে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হতে পারেন। আমরা কাউকে মারধর করিনি। ঘটনার পর পুলিশ একজনকে নিয়ে গেছে।

ওসি আনোয়ার হোসেন জানান, তাদের কাছে আটকের কোনো খবর নেই। পেলে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com