বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় বিআরটিসির বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

রাজধানীর উত্তরায় বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর উত্তরার আজমপুর ও হাউসবিল্ডিংয়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাউজবিল্ডিং মোড়ে হঠাৎ করে ঢাকা মেট্রো-ব ১১-৬২৬৩ নম্বরের বিআরটিসি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাসটি মেট্রোরেলের যাত্রীদের হাউজবিল্ডিং থেকে দিয়াবাড়িতে আনা নেওয়া করতো।

তারা বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দিয়াবাড়ি থেকে হাউজবিল্ডিং এলাকায় বিআরটিসি বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বাসের লোকজনই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কয়েকটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com