শনিবার, ১০:২৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

‘কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। হরতাল-অবরোধে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। তার জের ধরেই গত দুই সপ্তাহ হলো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। পুরনো সিনেমা দিয়েই চলছে সিনেমা হলগুলো।

তবে সেখানেও আছে দর্শক খরা এমনটাই জানিয়েছেন হল মালিকেরা। 

নিয়ম অনুযায়ী প্রতি শুক্রবার মুক্তি পায় নতুন সিনেমা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ গত দুই শুক্রবার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

গত ১৭ নভেম্বর শুক্রবার মুক্তির কথা ছিল ফুয়াদ চৌধুরী নির্মিত সিনেমা ‘মেঘনা কন্যা’।

নারী পাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। শেষ মুহুর্তে পিছিয়ে দেয়া হয়েছে। 

একইভাবে আজ শুক্রবার মুক্তির কথা ছিলো বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি।

প্রচারণা শুরু হয়েছিল দেড় সপ্তাহ আগে থেকেই। কিন্তু মুক্তি ঘোষনার চার-পাঁচদিন আগে পিছিয়ে দেয়া হয় মুক্তির তারিখ। গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় নির্মাতা জানান, ‘‘শ্যামা কাব্য’মুক্তি আপাতত স্থগিত। হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু হরতাল-অবরোধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডও হচ্ছে।
সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা মানুষকে হলে আসতে বলব। কিন্তু এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না। তাই ২৪ নভেম্বর মুক্তির তারিখটি স্থগিত করছি।’’ 

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।

দেশের সিনেমা হলে সবশেষ সিনেমা মুক্তি পেয়েছে গত ১০ নভেম্বর। ‘যন্ত্রনা’ ও ‘মেঘের কপাট’ নামে সিনেমা দুটি মুক্তি পেলেও সেভাবে দর্শক টানতে পারেনি কোনোটাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com