বৃহস্পতিবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াত প্যানেল সব পদে জয়ী, আ’লীগের ভরাডুবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন’২৪-এ বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ‘মুক্তা-জাফর পরিষদ’-এর প্রার্থীরা ১৩ পদের সবকটিতে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আতাউর রহমান খান (মুক্তা), সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জহুরুল হক (জাফর)।

শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণ করেন নির্বাচন কমিশন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ আতাউর রহমান খান (মুক্তা ), সহ-সভাপতির দুটি পদে মোঃ জাহিদুল হাসান (মুন্নু ) এবং মোঃ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক (জাফর), যুগ্ম সম্পাদকের দুটি পদে মাহফুজার রহমান (মামুন ) ও মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ( মিজান), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ ন ম রজলুর রশিদ (শাহীদ )। পাঁচটি সদস্য পদে বিজয়ী নাসরিন আকতার জাহান (জেরিন), নুরুল ইসলাম আকন্দ, মোঃ নাজমুল হোসেন, মোঃ সাইফুদ্দিন (সাইফুল) ও মোঃ জাকারিয়া সরকার (ফেরদৌস)।

বিজয়ী সভাপতি আতাউর রহমান খান মুক্তার প্রাপ্ত ভোট ৫০৭ ও নিকটতম আওয়ামী প্যানেলের গোলাম ফারুকের প্রাপ্ত ভোট ২৬৬। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জহুরুল হক জাফর পেয়েছেন ৩৯৯ ভোট। নিকটতম আওয়ামী প্যানেলের জাকির হোসেন নবাবের প্রাপ্ত ভোট ৩০৪।

ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান নেৃতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি শফিকুল ইসলাম টুকু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ মকলেছুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট আলী আসগার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

নির্বাচিতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-সমর্থিত ১০ জন ও জামায়াত-সমর্থিত তিনজন রয়েছেন।

নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দু’টি প্যানেল হলো আওয়ামী লীগ-সমর্থিত ও মহাজোট মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ‘ফারুক-নবাব’ এবং জাসদ এবং বাসদ-সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ‘পল্টু-ববি পরিষদ’। মোট ৮৬০ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোট প্রয়োগ করেন। ভোটার সংখ্যার দিক থেকে উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, নির্বাচনে মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোট দেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগের সর্বশেষ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সদস্য ছাড়া ১৩টি পদের মধ্যে ১১টিতে জয়লাভ করেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com