বুধবার, ০২:৩১ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রাতে চিয়া সিড ভেজাতে ভুলে গিয়েছেন, খেতে পারেন এই ৫ উপায়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

প্রাচীনকাল থেকে চিয়া সিড মানুষের রসনা তৃপ্ত করে আসছে। অ্যাজটেক এবং মায়ান সভ্যতার সময়ে চিয়া সিড খাবার প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। ক্ষুধা মেটানোর পাশাপাশি চিয়া সিড রূপচর্চায়ও ব্যবহার করা হতো। এর অনেক ঔষধিগুণ আছে বলে বিশ্বাস করত অ্যাজটেক ও মায়ান আদিবাসীরা। সে কারণে সাধারণ অসুখে চিয়া সিড খাবার প্রচলন ছিল তাদের মধ্যে। এ ছাড়াও চিয়া সিড ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জন্যও বেশ উপকারী। পাশাপাশি দেহে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে।

পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড নামে ডাকতে ভালোবাসেন। কারণ এতে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর চিয়া সিড। পুষ্টিগুণের কারণেই চিয়া সিডের চাহিদা অনেক। নিয়মিত চিয়া সিড খেলে আপনি ওজন কমাতে পারবেন খুব সহজেই। বেশিরভাগ ক্ষেত্রে এক গ্লাস পানি এক চামচ চিয়া সিড ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেয় পুষ্টিবিদরা। কেউ সেটা সকালে খান, আবার কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে। তবে, চিয়া সিড খাওয়া ক্ষেত্রে ছোট্ট টিপস মানতে হবে। চিয়া সিড পানি বা দুধে ভিজিয়ে খেলে তবেই এর পুষ্টিগুণ পাওয়া যায়।

কিন্তু চিয়া সিড ভেজানো পানি খাওয়া ছাড়াও এই বীজ খাওয়া যায় বিভিন্ন উপায়ে-

* পানির পাশাপাশি আপনি দুধে চিয়া সিড ভিজিয়ে খেতে পারেন। কিন্তু এভাবে অনেকেই খেতে পারেন না। তাই দুধে চিয়া সিডের সঙ্গে মধু মিশিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে এতে ড্রাই ফ্রুটস ও তাজা ফল দিয়ে খান। চিয়া সিডের এই পুডিং আপনার ব্রেকফাস্টের অংশ হতে পারে।

* আগের দিন রাতে চিয়া সিড পানিতে ভেজাতে ভুলে গেলেও চিন্তার কোনো কারণ নেই। ফলের রস বা স্মুদি বানানোর সময় ১/২ চামচ চিয়া সিড মিশিয়ে দিন। এতে আপনার পানীয়ের পুষ্টিগুণ বেড়ে যাবে, পাশাপাশি আপনার চিয়া খাওয়াও হয়ে যাবে।

* বাড়িতে কেক, কুকিজ তৈরি করলে ডিমের বদলে ভেজানো চিয়া সিড মেশান কেকের ব্যাটারে। যারা ‘এগলেস’ কেক বা মাফিন খেতে পছন্দ করেন, তারা ব্যাটার দইয়ের বদলে চিয়া সিড ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com