বৃহস্পতিবার, ০৮:৪০ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

একই সাজ-পোশাকে শাশুড়িও, বিয়ে ভেঙে দিলেন কনে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৪৩ বার পঠিত

বিয়ে ভাঙার অনেক রকম কারণ শোনা যায়। কিন্তু এমন কারণ কেউ আগে শুনেছেন কি না বলা কঠিন। বিয়ের দিন একই পোশাকে হাজির বরের মা ও তার হবু স্ত্রী। শুধু তাই নয়, বউয়ের মতো করে সেজেছেন শাশুড়িও। এ কারণে শেষমেষ বিয়েটাই ভেঙে দিলেন কনে।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। বিয়েতে উপস্থিত অজ্ঞাত পরিচয়ের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন। শাশুড়ি আর হবু বরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে উগরে দিয়েছেন নিজের ক্ষোভও।

ওই নারীর তথ্য অনুযায়ী, বরের মা আর কনেকে একই রকম দেখাচ্ছিল। কারণ তাদের দুজনের পোশাকই ছিল হুবহু ম্যাচিং ড্রেস। শুধু পার্থক্য ছিল হাতে থাকা ফুলের তোড়ায়। কারণ, ফুলের তোড়াটা ছিল কনের হাতে।

তবে প্রকাশ করা ছবিতে বরের মা ও বরের ছবির মুখের অংশ কালো করে দেওয়ার কারণে তাদের পরিচয় জানা যাচ্ছে না।

নেটিজেনদের একাংশ জানিয়েছেন, বিয়ের দিন বরের মায়ের এমন কাণ্ড করার কি দরকার ছিল? আবার কিছু নেটিজেন বলেন, বিয়ের দিন সব মেয়েই চান, যেন তাকে সবার চেয়ে আলাদা লাগে দেখতে। কিন্তু শাশুড়ি এমন সেজে এসেছেন যে ফুলের তোড়া হাতে না থাকলে বোঝাই যেত না যে কার বিয়ে হচ্ছে?

অন্যদিকে, আরেক নেটিজেন লিখেছেন, শুধু পোশাক বিভ্রাটের জন্য বিয়ে না ভাঙলেও পারতেন ওই কনে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com