বুধবার, ০৬:৪৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মিগজাউম: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

বঙ্গোপসাগরে মিধিলির পর আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। থাইল্যান্ড উপসাগর থেকে আগামী ২৭ নভেম্বর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করবে। ক্রমশ শক্তি সঞ্চয় করে ২৯ নভেম্বর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com