শুক্রবার, ০৯:৩৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

একাধিক প্রেম নিয়ে দীপিকাকে ট্রোল, জবাব দিলেন টুইঙ্কেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করার পাশাপাশি একাধিক পুরুষের সঙ্গে ডেট করেছেন দীপিকা পাড়ুকোন! আর এ সত্য প্রকাশ করেছেন নায়িকা নিজেই। আর তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকাকে নিয়ে শুরু হয় ট্রোলের পর ট্রোল। সেই ট্রোলেরই জবাব দিতে এবার দীপিকার পাশে দাঁড়ালেন টুইঙ্কেল খান্না।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের এক খবরে জানা যায়, সম্প্রতি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা লম্বা পোস্ট করেছেন টুইঙ্কেল।

তিনি লিখলেন, ধরুন আপনি একটা সোফা কিনতে গিয়েছেন। কেনার আগে নিশ্চয়ই একাধিক সোফার ওপর বসবেন। দেখে নেবেন কোন সোফাটা আপনার জন্য একেবারে উপযুক্ত। ঠিক তেমনই এই সোফায় কাকে সঙ্গে নিয়ে বসবেন সেটা বেছে নেওয়ার জন্যও তো সময় দিতে হবে। একাধিক অপশনও দেখতে হবে।

টুইঙ্কেল আরও লেখেন, কফি উইথ করণে দীপিকা যা যা বলেছেন, তা নিয়ে ট্রোল না করে, সেটা থেকে শিক্ষা নিন। দেখবেন তাহলে রাজপুত্রর বেশে থাকা ব্যাঙকে চুমু খেতে হবে না!

‘কফি উইথ করণে’ এসে মন উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সমাজ, আত্মীয়-পরিজন কী ভাববে, দীপিকা কিন্তু একেবারেই ভাবেননি। বরং স্বামী রণবীর সিংকে পাশে রেখে দীপিকা কিন্তু তার সম্পর্ক, অন্য পুরুষকে ডেট, সব কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন। আর তার পর থেকে বিপাকে অভিনেত্রী।

প্রথমেই দীপিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। নেটপাড়ার এক অংশের অভিযোগ, রণবীরকে ব্যবহার করছেন তিনি। দীপিকার স্বভাব মোটেই ভালো নয়। দীপিকার প্রতি নেটিজেনদের এমন মন্তব্যকেই যেন একহাত নিলেন টুইঙ্কেল খান্না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com