বুধবার, ০২:৩১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘তোর মৃত্যুর সময় এসে গেছে’-শামীম ওসমানকে হুমকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

মোবাইল ফোনে কল করে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

শামীম ওসমান বলেন, ‘গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে, ‘‘তোর মৃত্যুর সময় এসে গেছে’’।’

হুমকিদাতার উদ্দেশে তিনি বলেন, ‘কাদের ভয় দেখান? আমরা পঁচাত্তরের পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুর ভয় করি না। আমাদের পূর্বপুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনেছে। আমরা মত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে, তারেক রহমানকে। যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি।’

‘শান্তি মিছিল’ পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com