বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৯৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে এক শ’ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পরে এই প্যাকেজ ঘোষণা করেন।

বাইডেন বলেন, ১০০ কোটি ডলারের নতুন এই প্যাকেজের অধীনে আরো আর্টিলারি, উপকূলীয় এন্টি-শিপ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারির জন্য গোলাবারুদ এবং ইউক্রেন ইতোমধ্যে ব্যবহার করছে এমন অত্যাধুনিক রকেট সিস্টেম সরবরাহ করা হবে।

এক বিবৃতিতে বলা হয়, ফোন কলে বাইডেন বলেছেন, ‘আমি আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকবে।’

বাইডেন অবশ্য ইউক্রেনের জন্য ২২ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তারও ঘোষণা দিয়েছেন।

এই মানবিক সহায়তার আওতায় খাবার, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হবে।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সাহস, দৃঢ়তা ও সংকল্প বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com