শুক্রবার, ১১:৫০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন  গৌরনদীতে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঋণের চাপের কথা বলছেন স্বজনরা গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার

২২ নভেম্বর থেকে শীত অনুভূত হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

চলতি মাসের শেষ সপ্তাহে সারাদেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। আগামী ২২ নভেম্বর থেকে সারাদেশের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ সময় শেষ রাতের দিকে উত্তরাঞ্চেলে এবং গ্রাম অঞ্চলগুলোতে হালকা শীত অনুভূত হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেনাফে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রোববার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রথম দিনের পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

আগামীকাল সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২১ নভেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com