বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঝিনাইদহের দুই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৭৪ বার পঠিত

ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পাগলাকানাইতে মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু সাঈদ বিশ্বাস, আর সুরাটে আনারস প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম আশরাফ বিজয়ী হন।

প্রায় একযুগ পর বুধবার এই দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই প্রথম দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে।

তবে ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ ছিল ভোটারদের। এতে করে ভোট উৎসবে কিছুটা ভাটা পড়ে। দুইটি ইউনিয়নে ১৯টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। সুরাট ইউনিয়নে ৯টি ও পাগলাকানাই ইউনিয়নে ১০টি কেন্দ্র স্থাপন করা হয়।

এদিকে, হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মহিলা আসনে উপ-নির্বাচনে পারভীনা খাতুন মাইক মার্কা নিয়ে ১৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com