শুক্রবার, ০৭:৩৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নজরুলের গান বির্তকে ক্ষমা চাইলেন নির্মাতারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

কদিন ধরে বেশ সরগরম সঙ্গীতাঙ্গন। দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ওই লৌহ কপাট’ কে কেন্দ্র করে বিতর্কে  জড়িয়েছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। গত ১০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘পিপ্পা’-তে গানটি ব্যবহার করা হয়েছে। এতে বদলে ফেলা হয়েছে গানের সুর। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নজরুলপ্রেমীরা। বাংলাদেশ-ভারত দুই দেশেই উঠেছে নিন্দার ঝড়। বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন সিনেমাটির নির্মাতারা।
এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিনেমাটির নির্মাতারা। সিনেমার অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার একটি বিবৃতি পোস্ট করেছেন তিনি। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে স্বত্ব কেনার পরই শিল্পের খাতিরে গানটিকে পরিবর্তন করা হয়েছে।
নির্মাতারা এও বলেছেন, কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।

আমাদের এই সৃষ্টি তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বানানো হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের অনুভূতি, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই গান তৈরি করা হয়েছে।
বিবৃতিতে নির্মাতারা বোঝাতে চেয়েছেন, ‘প্রয়োজনীয় স্বত্ব’ কেনার পরই এই গানের কথা ব্যবহার ও সুর পরিবর্তন করা হয়েছে। নির্মাতারা আরও জানিয়েছেন, কাজী নজরুল ইসলামের গানটির প্রতি শ্রোতাদের আবেগকে আমরা সম্মান করি। সেই আবেগে যদি আঘাত করে থাকি তবে আমরা ক্ষমাপ্রার্থী। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি সঙ্গীত পরিচালক এ আর রাহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com