শুক্রবার, ০২:১৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

পরমাণু অস্ত্রের পেছনে ৮ গুণ ব্যয় বাড়িয়েছে ৯ দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৬৪ বার পঠিত

অস্ত্র হালনাগাদের পেছনে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর ব্যয় এক বছরের মধ্যে আটগুণ বেড়েছে। ২০২১ সালে পরমাণু শক্তি সম্পন্ন নয়টি দেশের মোট ব্যয় ছিল ৮২.৪ বিলিয়ন ডলার, যা এর আগের বছরের চেয়ে আটগুণ বেশি।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস (আইসিএএন) বার্ষিক প্রতিবেদনে বলেছে, নয়টি দেশের মধ্যে সর্বোচ্চ ব্যয়কারী দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। পরের অবস্থানে রয়েছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স।

আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধ করাকে সমর্থন করছে, সেখানে কয়েকটি রাষ্ট্র ২০২১ সালে গণবিধ্বংসী অস্ত্রের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেছে। এই ব্যয় ইউরোপে চলমান একটি যুদ্ধ রোধ করতে ব্যর্থ হয়েছে। নষ্ট করেছে মূল্যবান সম্পদ।

এছাড়াও পরমাণু অস্ত্র উৎপাদনকারী দেশগুলো প্রতিরক্ষার জন্য লাখ লাখ ডলার লবিং খরচ করেছে বলেও জানায় আইসিএএন।

এর আগে সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ (এসআইপিআরআই) নয় দেশের অস্ত্র হালনাগাদের বিষয়টি ‘হুমকি’ হিসেবে বিবেচনা করেছে। এমনকি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার আগে প্রকাশ্যে পরমাণু হামলার হুমকি দিয়েছিল রাশিয়া।

আইসিএএন বলছে, ২০২১ সালে পরমাণু অস্ত্রের জন্য ৬৪২ মিলিয়ন ডলার ব্যয় করেছে উত্তর কোরিয়া। তবে পরমাণু অস্ত্র বা অস্ত্রাগারের জন্য দেশটির যে পরিমাণ ব্যয় আইসিএএনের বার্ষিক প্রতিবেদনে দেখানো হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই। যদিও এসআইপিআরআই বলছে দেশটিতে ২০টির মতো ওয়ারহেড রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে অস্ত্র হালনাগাদের পেছনে যুক্তরাষ্ট্র ৪৪.২, চীন ১১.৭, রাশিয়া ৮.৬, যুক্তরাজ্য ৬.৮, ফ্রান্স ৫.৯, ভারত ২.৩, ইসরায়েল ১.২, পাকিস্তান ১.১ এবং উত্তর কোরিয়া ৬৪২ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com