সোমবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

আলু বিক্রি নিয়ে বাণিজ্য সচিবের কড়া হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেছেন, ‘আজ থেকে সরকার নির্ধারিত দামে (২৭ টাকায়) কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রি হবে। এর চেয়ে বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না।’

তিনি জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।

বাণিজ্য সচিব আরও বলেন, ‘ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান আছে। বেশ কিছু জরিমানাও আদায় করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। চিনি তেলসহ আর কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে এলসি খুলতে কোনো সমস্যা না হয়।’

এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীতে ফ্যামিলি কার্ডের বাইরে চারটি পণ্য ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস)’ মাধ্যমে বিক্রি করা হবে। দুই সিটি করপোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাক বিভিন্ন পয়েন্টে বসবে।

চারটি পণ্যের মধ্যে মশুর ডাল (২ কেজি) ৭০ টাকা দরে, সয়াবিন তেল (২ লিটার ) ১০০ টাকা দরে ও আলু (২ কেজি) ৩০ টাকা দরে বিক্রি হবে। শিগগিরই এই তালিকায় ৫০ টাকা দরে পেঁয়াজও যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com