শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাংলাদেশে রাশিয়ার যুদ্ধজাহাজ, ৫০ বছরে এই প্রথম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

গত ৫০ বছরে এই প্রথমবারের মতো রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। রোববার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এই জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

জাহাজগুলোর মধ্যে রয়েছে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ত্রিবুতস ও অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ। এছাড়াও রয়েছে একটি জ্বালানিবাহী ট্যাংকার জাহাজ পেচেনগা।

এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে। স্বাধীনতাযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণে সহায়তা করার জন্য মানবিক কারণে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, এটি একটি বন্ধুত্বপূর্ণ সফর। এর আগেও তুরস্ক ও ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সফরে এসেছিল।

এ বিষয়ে চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান বলেন, ‘রুশ যুদ্ধজাহাজগুলোর আগমন বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।’

নৌবহরটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহ অবস্থান করবে। এ সময় রুশ যুদ্ধজাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com