শনিবার, ০২:০১ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মসজিদ উন্মুক্ত হোক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার বিধান; কিন্তু যারা জামাতে সালাতে অংশগ্রহণ করতে পারেননি, ব্যস্ততার কারণে কিংবা ভ্রমণজনিত কারণে জামাত শেষ হওয়ার পর মসজিদে এসেছেন একাকী সালাত আদায় করবেন। এসে দেখেন, মসজিদ তালাবদ্ধ। তখন বিপদে পড়ে যান। শহর এলাকার প্রায় মসজিদের চিত্রই এমন।
অধিকাংশ মসজিদ সালাতের পরেই বন্ধ হয়ে যায়। জামাতের পর যারা আসেন, তারা সালাত পড়তে পারেন না। তাই হয়তো কখনো সে ওয়াক্তের সালাত কাজা হয়ে যায়।
আবার শহরের মসজিদগুলোতে ফরজ সালাতের জামাতের পরেই মসজিদে বা বারান্দায় কিছু মানুষ একটু আরাম ও বিশ্রাম করতে চান। এই বিশ্রাম গ্রহণ করাটাও দোষের কিছু নয়। বিশেষত রেলস্টেশন, বাসস্ট্যান্ড ইত্যাদি এলাকার মসজিদগুলোতে মুসাফিরদের জন্য একটু বসার স্থান করে দেয়া উচিত। যাতে করে একজন মুসল্লি আরামে ইস্তিঞ্জা-অজু সেরে সালাত পড়তে পারেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষাও করতে পারেন।

অনেক মসজিদে সালাতের পর এসি বা ফ্যানের নিচে কয়েক মিনিট বসাও যায় না। দায়িত্বশীল মুয়াজ্জিন বা কেউ এসে বন্ধ করে দেন। এতে করে মুসাফিরদের কষ্ট হয়। ক্লান্ত শ্রান্ত মুসাফির পথিকও একজন মেহমান। তারও কিছু হক রয়েছে। দায়িত্বশীলদের প্রতি আহ্বান- সালাতের পর কিছু সময় মসজিদ বা বারান্দা খোলা রাখতে পারেন, পথচারী মুসাফিরদের সালাত আদায় ও বিশ্রামের জন্য।

মসজিদ কমিটিরও এ বিষয়গুলো বোঝা উচিত, মসজিদে আগত সব মুসল্লি যাতে আরামে একটু সময় বসতে পারেন। সালাত ও জরুরি প্রয়োজন পূরণ করতে পারেন। প্রফুল্লচিত্তে ইবাদত করতে পারেন। এই ব্যবস্থাটুকু অন্তত রাখা দরকার।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, (পুণ্য রয়েছে তোমাদের জন্য,) যারা অর্থের প্রতি ভালোবাসা সত্ত্বেও আত্মীয়স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত মুসাফির, ভিক্ষুক ও দাসমুক্তির জন্য দান করে। (সূরা বাকারাহ : ১৭৭)

এ আয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মুসাফিরদের জন্যও খরচ করতে বলা হয়েছে। আমরা যদি পথচারী মুসাফির ভাইদের জন্য অন্তত এ খেদমতটুকু করতে পারি অবশ্যই আল্লাহ তায়ালা আমাদের দ্বিগুণ প্রতিদান দান করবেন।

লেখক :

  • মীযান মুহাম্মদ হাসান

খতিব, ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদ, গাজীপুর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com