বৃহস্পতিবার, ০২:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

অবরোধের প্রভাব নেই বরিশালে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে কোনো প্রভাব পড়েনি বরিশালে। স্বাভাবিক রয়েছে লঞ্চ-বাস চলাচল এবং জনগণের জীবনযাত্রা। রোববার (১২ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থান ঘুরে তিন চাকার যানবাহন, লঞ্চ ও বাস স্বাভাবিক সময়ের মতো চলাচল করতে দেখা গেছে।

নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টা থেকে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে চতুর্থ দফায় ডাকা অবরোধ সফল করতে শনিবার রাতে নগরীর বিভিন্নস্থানে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতে দেখা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com