বৃহস্পতিবার, ০২:২৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সফল করতে মশাল ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা। রোববার (১২ নভেম্বর) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় মহানগর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন সমর্থকরা।

এর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে নগরের আমতলা মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ ছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার রাতে বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বরিশাল নগরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রথম। রোববার ভোরে নগরের কাশিপুর এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় নৈশপ্রহরী সাগর হোসেন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জন যুবক হাতে দেশীয় অস্ত্র নিয়ে নগরের কাশিপুর এলাকায় রাস্তার পাশে থাকা বাসে আগুন দেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু করে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। অন্যদিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com