বৃহস্পতিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে অবরোধের সমর্থনে বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

চতুর্থ দফায় অবরোধ শুরুর আগের রাতে বরিশাল দুটি বাস-ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে অবরোধের সমর্থনে নগরীতে পৃথক ৩টি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল।

চতুর্থ দফায় রবিবার সকাল ৬টায় অবরোধ শুরুর আগের রাতে নগরীর কাশীপুরে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই রাতে কাশীপুরে আরও একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে অবরোধের সমর্থনে সকাল ৭টায় নগরীর সিএন্ডবি রোড ঘোষ বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনসহ তার সমর্থকরা।

একই সময়ে নগরীর সাগরদী এলাকায় বিক্ষোভ মিছিল করে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। সকাল ৯টায় নগরীর ভাটারখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। তারা অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লা রুটে যানবাহন চলছে সীমিত পরিসরে। স্থানীয় রুটে বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে কিছু থ্রি হুইলার এবং অটোরিক্সা চলছে। নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রায় স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com