শুক্রবার, ০৭:১৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বলিউডে জয়ার অভিষেক, মুক্তি পাচ্ছে ‘কড়ক সিং’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত
গত বছর নিজের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’-এর শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এরই মধ্যে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে শিগগিরই মুক্তি পাবে হিন্দি ছবিটি। সাধারণত ছবি মুক্তির দিন ১৫ আগে ফার্স্ট লুক প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো।

 

ধারণা করা হচ্ছে, এ মাসেই, নয়তো ডিসেম্বরের শুরুতে মুক্তি দেওয়া হবে ‘কড়ক সিং’। জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংঘী, পার্বতীসহ অনেকে।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘পিঙ্ক’ খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। আসন্ন সিনেমাটিতে আরো আছেন সানজানা সাংভি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

 

‘কড়ক সিং’ সম্পর্কে জয়া আহসান বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন সিনেমাটির জন্য আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করছিল। আমার সৌভাগ্য সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার।

’ 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘কড়ক সিং সিনেমাটি এ সময়ে এসে গুরুত্বপূর্ণ গল্প হতে যাচ্ছে বলে আমি মনে করি। একজন সাধারণ মানুষের প্রতি সরকারি কর্মকর্তার দায়িত্বের কথা বলবে সিনেমাটি। মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্কের গুরুত্ব দেখা যাবে এতে। সম্পর্কের গুরুত্বও দেখা যাবে।’

নির্মাতা আরো বলেন, ‘পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সাংভি এর আগে একটি কাজে বাবা ও মেয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।

আর এখানে পঙ্কজ ও সানজানার সঙ্গে আরো আছেন জয়া আহসান। সব মিলিয়ে বলা যায় এ সিনেমায় আমি দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। থ্রিলার আর সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে করক সিং। আমি মনে করছি সিনেমাটি সমাজে একটি মেসেজ দিতে পারবে।’ 

সিনেমার গল্পে দেখা যাবে, অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তব অতীতের সব ঘটনা ভুলে গেছে। একটা সময় ছোট ছোট স্মৃতি এক করতে চেষ্টা করে সে। হঠাৎ আবিষ্কার করে বড় একটা অর্থনৈতিক অপকর্মের পেছনের একটা সত্য ঘটনা। তা নিয়ে বাধে তুলকালাম। পঙ্কজ ত্রিপাঠী আছেন এই চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com