শুক্রবার, ০৯:৩২ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ছড়িয়ে পড়ল অডিও রেকর্ড, তাপস-বুবলী প্রসঙ্গ ফের আলোচনায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

কদিন আগেই গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট আসে— যেখানে দাবি করা হয় তাপস ও বুবলীর সম্পর্কের কথা। তবে তার রেশ কেটে তখনই যায়, যখন দাবি করা হয় মুন্নীর অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল।

কিন্তু শুক্রবার (১০ নভেম্বর) রাতে নতুন করে ছড়িয়ে পড়ল একটি কথোপকথনের অডিও রেকর্ড। এতে মুন্নীর কণ্ঠে শোনা যায়— সেদিন ফেসবুক অ্যাকাউন্ট হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘ফেসবুক হ্যাকড হয়েছে’ উল্লেখ করে পোস্ট দিতে বলা হয়েছিল।

কথোপকথনের অপর প্রান্তে ছিলেন অপু বিশ্বাস, কেননা মুন্নীর কণ্ঠ থেকে একাধিকবার অপু নামটি শোনা যায়। অপুর কণ্ঠ কেটে দেওয়া হলেও একেবারে আড়াল করা যায়নি। বেশ কয়েকবার তার কণ্ঠ শোনা গেছে। ধারণা করা হচ্ছে— মুন্নী ও অপুর একটি একান্ত কথোপকথন ছিল এটি। যার মাধ্যমে ফের তাপস ও বুবলীর প্রসঙ্গ সামনে চলে এলো।

মুন্নীর কণ্ঠ দাবি করা ওই অডিওতে তাপস ও বুবলীর সম্পর্কের বিষয়টি একাধিকবার শোনা গেছে। এও বলা হয়েছে, ‘বুবলী একটা ডেঞ্জারাস মেয়ে। সে শাকিবের ক্যারিয়ার ধ্বংস করতে তাপসকে বেছে নিয়েছে।’ রাতের প্রারম্ভে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও রেকর্ডটি ফাঁস হলেও মধ্যরাতে ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে পড়ে। ফলে চাপা পড়া মুন্নী, তাপস ও বুবলী প্রসঙ্গ নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com