রবিবার, ১১:৩৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে নির্বাচন হবে : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৪৪ বার পঠিত

দলীয় সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। অবশ্যই বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্দলীয় সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি ক্ষমতাসীন দল নিজেদের অধীনে নির্বাচনের চেষ্টা করে আমরা সকল বিরোধী দলকে সাথে নিয়ে আরো বড় আন্দোলনে যাব।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না, যদিও দেশবাসী আশা নিয়ে তাকিয়ে ছিল নির্বাচন কমিশন সেখানে একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে। কিন্তু সরকার প্রভাব বিস্তার করে সব নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সরকারে ইচ্ছাতে সেখানকার সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন। নির্বাচন কমিশন চিঠি দিয়ে এলাকা ছাড়ার কথা বললেও তিনি তা করেননি। ফলে নির্বাচন কমিশন তার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রমাণ হয়, শুধু কুমিল্লা নয়, সারা দেশেয় নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সরকার। সে কারণে নির্বাচন কমিশনে যেই থাকুন না কেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নূরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com