বুধবার, ০৩:৫৭ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে সড়ক অবরোধকালে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

গাজীপুরে সড়ক অবরোধকালে সোমবার সকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ছয়জনকে।

জানা গেছে, আজ সকাল ৭টায় জয়দেবপুর রোডের নলজানি এলজিইডি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে মিছিলকারীদের সাথে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপি নেতা জিএস সুরুজ আহমেদসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে মহানগর বিএনপি দাবি করেছে।

পুলিশ এসময় মিছিল থেকে নগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির ও বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনসহ ছয়জনকে আটক করেছে।

মহানগর বিএনপির মুখপত্র আব্দুর রহিম খান কালা বলেন, পুলিশ সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এতে আমাদের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ মিছিল থেকে বাসান থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও যুবদল নেতা মিলনসহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বাসন থানার ওসি মো: ইব্রাহিম হোসেন বলেন, বিএনপির মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের সময় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com