বুধবার, ০৩:৫৭ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার যুবলীগ নেতা দ্বীন ইসলাম (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার মাফু আলীর বাড়ির পাশে ওত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দ্বীন ইসলাম দিলিপের সঙ্গে আসামিদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সন্ত্রাসীরা ধারালো রামদা, সুইচগিয়ার, ছেনদা, ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে দ্বীন ইসলাম দিলিপের উপর হামলা চালায়। দিলিপের বুকে, পিঠে ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় দিলিপের মা তাছলিমা বেগম বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার পাভেল(৩৬), পিয়াল(২৭), ইমন(২৫), বিপ্লব(২৪), আবুল হোসেন(৪৮), মেহেদীকে(২৭) নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, দিলিপ হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com