শনিবার, ০৭:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী রিফাত, ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ কায়সারের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৯২ বার পঠিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ভোটগ্রহণ শুরুর পরপরই ভোট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নিজাম উদ্দিন কায়সার।

সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার ও তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত।

ভোট দেয়া শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com