বুধবার, ০৯:৪৫ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মা মধুমালা বেগমকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের স্বামী নুরুল ইসলামের অভিযোগে ধারাল বটিসহ ঘাতক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম জানান, ‘পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিলবাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। এরপর, ছয় বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দু’মাস থেকে দেশে ফিরে আসে সে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে তার মা ঘটনাস্থলেই নিহত হয়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিল। খবর পেয়ে থানায় জানালে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেফতার করে এবং তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘মাকে খুনে অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com