শুক্রবার, ০৮:৩৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে স্থান পেয়েছে কোস্টারিকা। গতকাল মঙ্গলবার উত্তর আমেরিকার দলটি ১-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সাথে খেলবে কোস্টারিকা।

কোস্টারিকা এর আগে ১৯৯০, ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল। আর অল হোয়াইটস নামে পরিচিত নিউজিল্যান্ড ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছিল।

ম্যাচের ৩ মিনিটেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায়। কোস্টারিকা তাদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেয়ার আগেই বাঁ পাায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল।

এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com