শনিবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

ঝলমলে পদ্মা সেতু, সবকটি ল্যাম্পপোস্টে জ্বলছে বাতি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২১৮ বার পঠিত

পদ্মা সেতুর উভয় প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বলছে। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর সবগুলো ল্যাম্পপোস্টে একসাথে সফলভাবে আলো প্রজ্বলিত করা হলো। আলোকিত হলো স্বপ্নের পদ্মা সেতু।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়ায় ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বলন করা হয়। এতে পুরো পদ্মা সেতু আলো ঝলমলে হয়ে ওঠে।

দিনের শেষে রাতের আঁধার নেমে আসতেই সড়কবাতির ঝলকে আলোকিত হয়ে ওঠে পদ্মা সেতুসহ খরস্রোতা-প্রমত্তা পদ্মা নদীও।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর উভয় প্রান্তে সবগুলো ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে কয়েক দফা পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে আলো প্রজ্বলন করা হয়েছিল।

এ ছাড়া সোমবার (১৩ জুন) বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২০৭টি ল্যাম্পপোস্টে আলো প্রজ্বলন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com