শুক্রবার, ০৪:৪৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবরের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় গত ২৮ অক্টোবর সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। পাশাপাশি ওইদিনের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করারও আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা ও একজন রাজনৈতিক কর্মীকে হত্যা এবং একটি হাসপাতাল ও বাস পুড়িয়ে দেয়ার ঘটনা অগ্রহণযোগ্য; একইভাবে সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও।’

মিলার বলেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবরের সমাবেশের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করছে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রত্যেকের দায়িত্ব।

মুখপাত্র বলেন, কূটনীতিকরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেন। যেমন- সুশীল সমাজ ও সংগঠন, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ এবং অন্যান্য অনেক ধরনের সংস্থা ও ব্যক্তি।

তিনি বলেন, ‘কূটনীতিকরা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবেই তা করেন এবং আমরা তা চালিয়ে যাব।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com