বুধবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বোরাক বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

বিএনপি’র ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মুন্সিখোলা জোড়া গ্যাস পাম্প সংলগ্ন সড়কে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বোরাক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসচালক ইয়ার হোসেন।

বাসচালক ইয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো- ১৫১৪-৪৭ গাড়িটি পাগলা বাজারে এসে থামে, এ সময় পাগলা বাজার থেকে প্রায় ২০-৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

মুন্সিখোলা জোড়া পাম্প সংলগ্ন মতিনের বালুর ঘাটের সামনে গেলে ৫০ থেকে ৬০ জনের একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পড়েন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান চালক ইয়ার হোসেন।

বোরাক বাসের মালিক বিপ্লব জানিয়েছেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাসটির প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এই বাসটি এখন আর চলাচলের উপযোগী নেই।

ঢাকা কদমতলী থানার এস আই মেহেদী হাসান বলেন, আগুন লাগানোর কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে ছুটে আসি, এ সময় পথযাত্রীদের নিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com