বৃহস্পতিবার, ০১:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালের জয়ন্তী নদীতে এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত
বরিশাল জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে একটি লাশ উদ্ধার হয়েছে। লাশের পরিধেয়র পকেটে পাওয়া গেছে প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের জাতীয় পরিচয়পত্র।সোমবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদীতে লাশটিকে ভাসতে দেখে স্থানীয়রা। এরপর সেটি উদ্ধারের পর পকেট থেকে মেলে একটি জাতীয় পরিচয়পত্র।
সোমবার সন্ধ্যায় লাশ পাওয়ার বিষয়ে নিশ্চিত করেন মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
তিনি জানান, পরিচয়পত্র অনুসারে আমরা ধারণা করছি, উদ্ধার লাশটি এটিএম খালেকুজ্জামানের। জাতীয় পরিচয়পত্রে পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। তবে যতক্ষণ না তার স্বজনরা এসে স্বচক্ষে দেখে শনাক্ত না করেন, আমরা বলতে পারছি না মৃত ব্যক্তি খালেকুজ্জামান কিনা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে জানান, জাতীয় পরিচয়পত্র অনুসারে এটিএম খালেকুজ্জামানের বয়স ৪৬ বছর। তিনি ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে নাজিরপুর নৌ-পুলিশ ও থানা-পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়টি সূত্রাপুর থানায় জানালে তারা মৃতের স্বজনদের জানিয়েছেন। পরিবারের লোকজন এখনো এসে পৌঁছেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খুলনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য ২৪ অক্টোবর ঢাকার বাসা থেকে বের হন তিনি। ২৬ অক্টোবর খালেকুজ্জামানের মা মোবাইলে কল দিলে বিপরীত দিক থেকে লাইনটি কেটে দেওয়া হয়। এরপর থেকেই মোবাইলটি বন্ধ ছিল।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, লঞ্চ থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে পরিবারের সদস্যরা অভিযোগ দিলে আরও তদন্ত করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com