বৃহস্পতিবার, ০১:৩৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নদীতে ভাসছিল এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়।পুলিশ জানায়, মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেটি প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬)।

সেখানে ঢাকার সুত্রাপুর থানার দেবেন্দ্র নাথ দাস লেনের ৪৬ নং বাসার ঠিকানা দেয়া হয়েছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে জয়ন্তী নদীতে ভাসমান অবস্থায় দুপুর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মরদেহটি অভিনেতা এটিএম শামসুজ্জামানের বলে ধারণা করা হচ্ছে। তার পরিবার ও রাজধানীর সুত্রাপুর থানায় যোগাযোগ করা হয়েছে।

তারা এলে নিশ্চিত বলা যাবে।ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল। তিনি কালের কণ্ঠকে বলেন, বিকাল চারটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে চিত্রনায়ক জায়েদ খান তাকে বিষয়টি অবগত করেন।

এরপর পুলিশের পক্ষ থেকে ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তার নাম জানিয়ে লাশের ছবিও দেখানো হয়েছে। যার ফলে তিনি নিশ্চিত হয়েছেন যে এটি কুশলের লাশ।কোয়েল আরো জানান, বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে বাসায় থাকতেন না কুশল। বাইরেই থাকতেন।

এমনকি বাবা মারা যাবার পরেও তিনি আসেননি। সর্বশেষ ২৪ তারিখে বাসায় এসে মায়ের সঙ্গে দেখা করে গেছেন। খুলনা যাবেন বলে জানিয়ে গেছেন মাকে। তবে বরিশালে কিভাবে লাশ উদ্ধার হলো তা বুঝতে পারছেন না পরিবারের কেউ।মুলাদী নৌ-পুলিশের পরিদর্শক মো. হাবিব বলেন, জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাসির হাট নিজাম তালুকদারের বাড়ীর এলাকায় মরদেহটি ভাসতে ছিলো। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মরদেহে পচন ধরে চার-পাঁচদিন ধরে নদীতে ছিলো বলে ধারণা করা হচ্ছে। তার পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিলো।

সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার মা জানিয়েছে গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বেরিয়েছে। দুইদিন পর তার মায়ের সাথে মোবাইলে কথা হয়েছিলো। তিনি কোথায় তাও জানা যায়নি। সে যে নিখোঁজ রয়েছে তা পরিবারও জানে না বলে জানিয়েছে।

খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা বরিশালের উদেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com