বুধবার, ০৭:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কাতারের মধ্যস্ততায় ইসরাইল-হামাস আলোচনা অব্যাহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

গাজা উপত্যকায় যুদ্ধের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে কাতারের মধ্যস্ততায় আলোচনা অব্যাহত রয়েছে। উপত্যকাটির ওপর ইসরাইল হামলা জোরদার করা সত্ত্বেও আলোচনা অব্যহত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, আলোচনা ভেঙে যায়নি, তবে তা চলছে ‘অনেক মন্থর গতিতে।’

পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রটি আরো জানায়, আলোচনায় স্পর্শকাতরতা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, হামাস ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়ে দুই শতাধিক লোককে বন্দী করে। হামাস বলছে, গাজায় হামলা বন্ধ করা হলে এবং ইসরাইলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হলে এদের ছেড়ে দেয়া হবে।

ইতোমধ্যেই কাতারের মধ্যস্ততায় হামাস দুই দফায় চারজনকে মুক্তি দিয়েছে।

ইসরাইলের বোমাবর্ষণ বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেয়ার আহ্বান হামাসের
গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো। খবর এএফপি’র।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com