শুক্রবার, ০৬:২৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘শিল্পাকে বিয়ে করার মাসুল গুনছি’ : বিস্ফোরক রাজ কুন্দ্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

বলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রী শিল্পা শেট্টি। ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্রকে ২০০৯ সালে বিয়ে করেন তিনি। ১৪ বছরের সংসার তাদের। এখন দুই সন্তানের মা-বাবা তারা।

আপাতদৃষ্টিতে সুখের সংসার হলেও বছর দুয়েক আগে পুরোদস্তুর ঝড় নেমে আসে রাজ ও শিল্পার দাম্পত্যজীবনে। ২০২২ সাল নাগাদ পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পান রাজ। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। রাজের কথায়, তিনি নিজে নিরপরাধ হওয়া সত্ত্বেও গুরুতর অপরাধে অভিযুক্তদের সঙ্গে জেলে রাত কাটাতে হয়েছে তাকে। নিজের ওই পরিণতির জন্য এবার স্ত্রী শিল্পাকেই দায়ী করলেন রাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘আমার মনে হয় পর্নকাণ্ডে আমি বলির পাঁঠা হয়েছি। অনেক তথ্য ভুল ভাবে পরিবেশন করা হয়েছিল।’ গোটা ঘটনায় নাকি শিল্পারও দায় কম ছিল না, দাবি রাজের। তবে স্ত্রীর দিকে সরাসরি আঙুল তোলেননি রাজ। রাজের কথায়, ‘বিষয়টা আরো বেশি পরিমাণে আলোচিত হচ্ছিল, কারণ আমি শিল্পা শেট্টির স্বামী। তারকার স্বামী হওয়ার জন্য আমাকে কম খেসারত দিতে হয়নি।’ তবে তার ভাগ্যের জন্য শিল্পার কাঁধে দায় চাপাননি রাজ। বরং, রাজ বলেন, ‘শিল্পা পাশে থাকলে আমি যেকোনো পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি পাই। ও-ই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।’

নিজের হাজতবাসের অভিজ্ঞতা সিনেমার পর্দায় তুলে ধরেছেন রাজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাজের জীবনীচিত্রের প্রচার ঝলকও। এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী। নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। সম্প্রতি সেই ছবির প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পার স্বামী। তার হাজতবাসের সময়ের কথা মনে পড়লেও নাকি চোখে পানিতে চলে আসে তার। তবে শুধু নিজের লড়াইয়ের কথা ভেবে নয়, নিজের পরিবারের চিন্তাতেও অস্থির হয়ে গিয়েছিলেন রাজ। এমনকি, দেশ ছেড়ে অন্যত্র গিয়ে সংসার করার কথাও নাকি ভেবেছিলেন শিল্পা এবং রাজ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com