রবিবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে লগি-বৈঠা হাতে মহড়ায় ছাত্রলীগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বড় তিন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাপের আঁচ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে এসে ক্যাম্পাস নিজেদের দখলে নিয়েছে ঢাবি ছাত্রলীগ। এ সময় তাদের হাতে রড, স্ট্যাম্প ও লাঠিসোটা দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। বিকেলে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজারুল ইসলাম শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিবেন।

এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে বাড়ছে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড়। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পূর্ব ঘোষিত শান্তি সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাঠ ও ফাঁকা স্থানে রাখা হচ্ছে।
ওদিকে আগত নেতকর্মীরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে আসছেন। তাদের বেশিরভাগের হাতে রড, লোহার পাইপ, লগি-বৈঠা দেখা গেছে। ক্যাম্পাসের কোথাও কোথাও বাঁশ, লগি-বৈঠা ভর্তি আলাদা গাড়িও দেখা যায়। আগ্রাসী মনোভাবে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা থেমে থেমে বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com