বৃহস্পতিবার, ০২:৩৮ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৭৪ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছেন আরো চার লাখ ৬২ হাজার ৪৬৯ জন। মারা গেছেন ৯৭০ জন। সোমাবার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৯ হাজার ৯৪৬ জন। মারা গিয়েছিলেন ৫৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৯৯০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩২ হাজার ৪৮২ জনে। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৮৪৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৬ হাজার ৮৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৩৮ জন। ছয় লাখ ৬৮ হাজার ২৩০ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com