শুক্রবার, ০৮:০৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রাজের নায়িকা হওয়ার খবরে যা বললেন ইধিকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করতে যাচ্ছেন ‘কবি’ শিরোনামে চলচ্চিত্র। চলতি মাসের গোড়ার দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, রাজের বিপরীতে অভিনয় করবেন ‘প্রিয়তমা’খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

বিভিন্ন গণমাধ্যম শরিফুল রাজ ও ইধিকা জুটি নিয়ে খবর প্রকাশ করেছে। যদিও রাজ এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে রহস্যময় ভূমিকায় ছিলেন শাকিবের এই নায়িকা। অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন ইধিকা পাল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে ইধিকা পাল বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমি চূড়ান্ত করিনি। আমার কাছে চিত্রনাট্য এসেছে; যতক্ষণ না পুরোটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্ত জানাতে পারব না। তাই যে খবর রটেছে সেটা সঠিক নয়।’

‘কবি’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরদৌস হাসান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com