বৃহস্পতিবার, ০৩:৪৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কাকে ‘কুকুর’ বললেন বুবলী?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক অনেকটা দা-কুমড়ার মতো। তাঁদের মধ্যে এই বিবাদ শাকিব খানকে নিয়ে। যদিও দুজনই এখন শাকিব খানের সাবেক স্ত্রী, তবু তাঁদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে।

যার সূত্র ধরেই আবারও আলোচনায় তাঁরা। 

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন।

অনুষ্ঠানের আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে ঘৃণা করি আমি।

’ এরপর তিনি বলেন, “আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরো স্মার্ট হয়।” 

এ অভিনেত্রী আরো বলেন, ‘ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাধে আমার।

অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী
অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী

অপু বিশ্বাসের এমন মন্তব্য চুপ করে সহ্য করেননি শবনম বুবলী। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সরাসরি কোনো কিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?’

এ বিষয়ে কালের কণ্ঠ’র পক্ষ থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com