বৃহস্পতিবার, ০১:২৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দাবিতে বরিশালে মানববন্ধন

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
বরিশালে নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, পূর্বের নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আটদফা দাবিতে মানব-বন্ধর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।মানব-বন্ধনে অভিভাবকরা বলেন, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখন-কালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা।তাই নতুন কারিকুল সংস্কার বা বাতিল, ৫০-৬০ নম্বরে অন্তত দ্বিতীয় সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইনডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা।মানববন্ধনে মোস্তাফিজুর রহমান, আইরিন আক্তার পপি, নিলুফা খানম, মাহাবুবুর রহমান পিন্টুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com