বৃহস্পতিবার, ০১:১০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পঠিত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের চাটরা গ্রামে ২০ অক্টোবর রাতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম।মামলার সূত্র ধরে আসামিদের ধরতে অভিযান চালায় বরিশাল জেলা পুলিশ। অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেন তারা। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই গ্রামের নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), সরসী গ্রামের জালাল শিকদারের ছেলে সাগর শিকদার (২৩) ও আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com