শুক্রবার, ০৪:৪৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সহিংসতা, হুমকি, হয়রানি বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা গুরুত্বপূর্ণ, তাহলো সব পক্ষ যেন শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তারা, আইন প্রয়োগকারীরা, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, মিডিয়া এবং অবশ্যই ভোটাররা।

বিরোধীদল বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের চলমান ধরপাকড় এবং বাধাপ্রদানের বিষয়টি উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‌‘বিরোধীদলের ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই সমাবেশকে বাধাগ্রস্থ করতে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা দায়ের এবং এমনকি রাতের বেলাতেও আদালত বসিয়ে বিচারকাজ পরিচালনা করছে ক্ষমতাসীন সরকার। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক রিপোর্টে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সহিংসতাকে উস্কে দিচ্ছেন। তার মন্ত্রীসভার এক সদস্য রাশিয়ার ইউরোনিয়াম বিরোধীদলের নেতাদের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এই অভিযোগগুলোকে স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে? বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে?’

জবাবে মিলার বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের বিষয়টি আমি উল্লেখ না করে যা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যা কিছু ঘটছে তা আমরা গভীর নজর রাখছি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষই যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, সে সুযোগ নিশ্চিত করতে হবে। এখানে যারা সংশ্লিষ্ট যেমন- সরকারের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসমূহ, নির্বাচন কমিশন, মিডিয়া এবং ভোটাররা। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলবো যে, তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সহিংসতা, হয়রানি এবং ভীতিপ্রদর্শন করা থেকে বিরত থাকে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com