বৃহস্পতিবার, ০৩:৪৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ডিক্যাপ্রিওর সিনেমাকে পেছনে ফেলল বিজয়ের ‘লিও’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ এবং দক্ষিণী তারকা থালাপাতি বিজয়ের ‘লিও’। দুটি সিনেমাই বেশ পাল্লা দিয়ে চলছে। মুক্তির চারদিনে বক্স অফিস কালেকশনে ডিক্যাপ্রিওর সিনেমাকে ছাড়িয়ে গেছে বিজয়ের ‘লিও’।

ভ্যারাইটি এক প্রতিবেদনে বলছে, লোকেশ কাঙ্গারাজ পরিচালিত ‘লিও’ এখন পর্যন্ত (চারদিনে) বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৩৪ কোটির বেশি। অন্যদিকে, মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ এখন পর্যন্ত আয় করেছে ৪৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৮৫ কোটি।

উল্লেখ্য, ‘লিও’ হচ্ছে লোকেশ কাঙ্গারাজের সিনেমাটিক ইউনিভার্সের একটি অংশ। এতে থালাপাতি বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন তৃষা কৃষ্ণান। এছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব মেনন, মাইস্কিন এবং মনসুর আলি খান প্রমুখ।

অন্যদিকে, ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ নির্মিত হয়েছে ডেভিড গ্র্যানের লেখা পুরস্কার বিজয়ী বই ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অফ দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে। এতে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন লিলি গ্ল্যাডস্টোন, রবার্ট দে নিরো প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com