বুধবার, ০৪:৪৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূল ও অন্যান্য স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় সেন্টমার্টিন দ্বীপ থেকে সকল পর্যটককে আজ বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সকালে টেকনাফ থেকে ৪টি পর্যটক জাহাজ সেন্টমার্টিন দ্বীপে গিয়েছে। এই জাহাজে করে সকল পর্যটককে টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এর জন্য সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ বিভাগকে মাইকিং করতে বলা হয়েছে, যাতে দ্বীপে কোনো পর্যটক অবস্থান না করেন। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com