বুধবার, ০৭:২৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

ভারতীয় অর্থনীতিতে ফের ধস, বাজার খুলতেই রুপির দামের সর্বকালীন পতন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৬৪ বার পঠিত

ভারতের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। আরো একবার কমল ভারতীয় রুপির মূল্য। সোমবার ৩৬ পয়সা নামল রুপির দাম। বাজার খোলার পর রুপির দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল রুপির মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ।

কেন বারবার রুপির দামের পতন ঘটছে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইএফএ গ্লোবাল রোববার বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে। তারা জানিয়েছে, দুর্বল অভ্যন্তরীণ বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে-ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে পারে।

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ভারতীয় টাকা মার্কিন ডলারের অনুপাতে ১ পয়সা কমে ৭৭.৮৫-এ নেমে আসে। যা ছিল সর্বকালের সর্বনিম্ন। আবার ট্রেডিং সেশন চলাকালীন টাকার দাম নিম্নমুখী হতে হতে পৌঁছায় ৭৭.৯৩ টাকায়। আর এদিন মার্কিন ডলারের বিপরীতে বাজার খোলে ৭৮.২০ টাকায়। যা ধীরে ধীরে ৩৬ পয়সা পর্যন্ত কমে যায়। এই সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ২১ পয়সা।

উল্লেখ্য, মার্চের শুরুতেই ৭৭ টাকায় পৌঁছে যায় ডলারের দাম। গত ২৭ মে যা ৭৭ টাকা ৭৩ পয়সায় পৌঁছায়। এবার আরও পড়ল টাকার দাম। মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি নতুন করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফল প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। এর ফলে বিনিয়োগকারীদের হাতে অর্থের জোগান কমছে। উপরন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করতে চাইছেন না। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com