বৃহস্পতিবার, ০১:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, বরিশালে ৪৪ জেলের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।মৎস্য অফিসের সূত্রমতে, শনিবার বরিশাল বিভাগে ১১৮টি অভিযানে ৪৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে ৮৫৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।
এছাড়া বরিশালে ২৯ জন, ভোলায় ১২ জন ও পটুয়াখালীতে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে ছয়জন ও ভোলায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৭৫টি মাছঘাট, ৩১২টি আড়ত ও ২০৫টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com