শুক্রবার, ১০:৫৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন  গৌরনদীতে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঋণের চাপের কথা বলছেন স্বজনরা গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার

সাগরে লঘুচাপ, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপে পরিণত হলে আগামী রোববারের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

২০ অক্টোবর, শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। রোববারের পর থেকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

তবে লঘুচাপটির গতিবিধি, প্রভাব ও কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো.ওমর ফারুক বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিবিধি জানা যাবে। এটা এখনও স্পষ্ট না। এটা (লঘুচাপ) ভারতের দিকেও যেতে পারে, বাংলাদেশেও আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com