বৃহস্পতিবার, ০২:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এবার ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে যা বললেন এই বলিউড অভিনেত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান।

শুক্রবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে জানানো হয়েছে- সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম সব বিষয়ে সরব সানা খান। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে যখন অন্য ধর্মের তারকারাও ইসরাইলের প্রতি নিন্দা জানাচ্ছিলেন, তখন চুপ ছিলেন তিনি। তারপর থেকে শুরু হয় তার সমালোচনা। অবশেষে অপেক্ষা শেষ হলো এবং মুখ খুললেন সানা খান।

সানা খান ছোট্ট একটি ফিলিস্তিনি শিশুর ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। আর তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিষ্ঠুর ও লজ্জাহীনেরা হাসপাতাল ও নিষ্পাপ শিশুদের টার্গেট করে হামলা করেছে। আর এই হামলাকে তারা বলছে- ‘প্রতিরক্ষা’।’

ইসরাইলকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘দুশ্চিন্তা করো না। তোমরা সবাই জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করছো।’

আরেকটি স্টোরিতে সানা খান লিখেছেন, ‘অতীতে ফিলিস্তিনের সাথে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব।’

সূত্র : জিও নিউজ 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com