বৃহস্পতিবার, ০১:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আগৈলঝাড়ায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত
প্রধানমন্ত্রী ঘোষিত গাজা ও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২০ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়াতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ১ নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ। মোনাজাত পরিচালনা করেন চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com